কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা গণঅধিকার পরিষদের


HK প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন /
কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা আসনটির প্রার্থী ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ, চাহিদা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সকলে একসঙ্গে মাঠে কাজ করলে বিজয় অর্জন সম্ভব হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. আবদুল্লাহ মিয়া বাবলু জানান, কুড়িগ্রাম-২ আসনের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই এই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল আশা করছি।”

উল্লেখ্য, মো. আবদুল্লাহ মিয়া বাবলু নিজেকে কুড়িগ্রাম-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবেও দাবি করেছেন।