বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে ১০টি মসজিদের অবকাঠামো উন্নয়নে ৩০ লাখ টাকা সরকারি বরাদ্দ

· প্রকাশ: · আপডেট:

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও কচাকাটা) আসনের ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১০টি মসজিদের অনুকূলে মোট ৩০ লক্ষ টাকার সরকারি বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম মহোদয়ের ঐকান্তিক উদ্যোগে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।

জানা গেছে, ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)’-এর আওতায় উপজেলার নির্বাচিত এই ১০টি মসজিদের প্রত্যেকটির জন্য ৩ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই তহবিলের মাধ্যমে মসজিদগুলোর ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বরাদ্দপ্রাপ্ত ১০টি মসজিদের তালিকা নিচে দেওয়া হলো:

১. দারুন নাজাত জামে মসজিদ (নাগেশ্বরী বাসস্ট্যান্ড সংলগ্ন, ০৪ নং ওয়ার্ড), নাগেশ্বরী পৌরসভা, নাগেশ্বরী।
২. মমিনগঞ্জ পুরাতন জামে মসজিদ (আলহাজ্ব আশরাফ আলী বাড়ী সংলগ্ন, ০৮ নং ওয়ার্ড), নাগেশ্বরী পৌরসভা, নাগেশ্বরী।
৩. বোয়ালমারী ছাট বাংগালের ভিটা জামে মসজিদ, কালিগঞ্জ ইউনিয়ন, নাগেশ্বরী।
৪. কচাকাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কেদার ইউনিয়ন, নাগেশ্বরী।
৫. ছিট পাইকের ছড়া জামে মসজিদ, পাইকের ছড়া ইউনিয়ন, ভূরুঙ্গামারী।
৬. পূর্ব বাগভান্ডার সোনাতুলী সাহেবগঞ্জ পাড়া জামে মসজিদ, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন, ভূরুঙ্গামারী।
৭. শালঝোড় চারমাথা বাজার জামে মসজিদ, শিলখুড়ি ইউনিয়ন, ভূরুঙ্গামারী।
৮. পূর্ব মন্ডল পাড়া জামে মসজিদ (১নং ওয়ার্ড), পাথরডুবি ইউনিয়ন, ভূরুঙ্গামারী।
৯. চর ধাউরাকুটি জামে মসজিদ (০৯ নং ওয়ার্ড), আন্ধারীঝাড় ইউনিয়ন, ভূরুঙ্গামারী।
১০. চর দামালগ্রাম জামে মসজিদ (৬নং ওয়ার্ড), রায়গঞ্জ ইউনিয়ন, নাগেশ্বরী।

সংসদ সদস্যের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই বরাদ্দের ফলে উক্ত এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলামের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করেছেন। আশা করা হচ্ছে, খুব দ্রুতই মসজিদগুলোর উন্নয়ন কাজ শুরু হবে।

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]