নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং কার্টুন আঁকার প্রতি আগ্রহ বাড়াতে কুড়িগ্রামে দিনব্যাপী কার্টুন ড্রয়িং কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হিজিবিজি’। এতে জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর কার্টুনিস্ট সৌহাত রাশেদিন সৌখিন। কর্মশালায় শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক সৌহাত রাশেদিন সৌখিন বলেন, “কার্টুন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নিজের চিন্তা, কল্পনা ও সমাজের নানা বিষয়কে সৃজনশীলভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কার্টুন আঁকার মৌলিক ধারণা ও কৌশল শেখানোর চেষ্টা করছি।”
হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি বলেন, “আমরা চাই কুড়িগ্রামের শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
হিজিবিজির কর্মশালা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব নাজমুস সাকিব শাহী জানান, এ ধরনের সৃজনশীল কর্মশালা হিজিবিজির ধারাবাহিক কর্মসূচির অংশ। শিশু-কিশোরদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

- ৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী







