বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৪২ শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

· প্রকাশ: · আপডেট:

কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ (সংশোধিত)-এর আলোকে জেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কার্য এলাকায় এসব ডিলার নিয়োগ দেওয়া হবে।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ২০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এর আগে প্রকাশিত সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

যেসব এলাকায় ডিলার নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রামের তিনটি উপজেলা ও একটি ইউনিয়নের মোট ৪২টি শূন্য ডিলার ইউনিটে নিয়োগ দেওয়া হবে।

নাগেশ্বরী উপজেলায় ১৫টি ইউনিট:

রামখানা ইউনিয়নের ১, ২, ৩ এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড; বামনডাঙ্গা ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড; নুনখাওয়া ইউনিয়নের ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; কেদার ইউনিয়নের ১, ২, ৩ এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড; কচাকাটা ইউনিয়নের ১, ২, ৩ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; বল্লভের খাস ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; নারায়ণপুর ইউনিয়নের ১, ২, ৩ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; ভিতরবন্দ ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; বেরুবাড়ী ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড এবং কালীগঞ্জ ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড।

ভুরুঙ্গামারী উপজেলায় ১৩টি ইউনিট:

পাথরডুবি ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড; শিলখুড়ী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড; তিলাই ইউনিয়নের ১, ২, ৩ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; পাইকেরছড়া ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড; জয়মনিরহাট ইউনিয়নের ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; আন্ধারীঝাড় ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড; বলদিয়া ইউনিয়নের ১, ২, ৩ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; চরভুরুঙ্গামারী ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড।

উলিপুর উপজেলায় ১৩টি ইউনিট:

সাহেবের আলগা ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; বুড়াবুড়ি ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড; ধরণীবাড়ী ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; বজরা ইউনিয়নের ১, ২, ৩ এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড; হাতিয়া ইউনিয়নের ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; বেগমগঞ্জ ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড; তবকপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড।

এ ছাড়া চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে একটি শূন্য ডিলার ইউনিটে নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীর যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা প্রশাসক, সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

আবেদনকারীর নিজস্ব মালিকানায় অথবা ভাড়ায় সংশ্লিষ্ট ইউনিয়নের কার্য এলাকায় কমপক্ষে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গুদাম থাকতে হবে। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট, গো-খাদ্য, মাছের খাবার বা সবজি দোকানের সঙ্গে সার গুদাম করা যাবে না। একইভাবে সার গুদামে বীজ ও বালাইনাশক সংরক্ষণ করা যাবে না।

বস্তাবন্দি সার যথাযথভাবে সংরক্ষণের জন্য গুদামের ভিটি স্বাভাবিক বন্যাসীমার চেয়ে উঁচু ও পাকা হতে হবে।

আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং এ জন্য কমপক্ষে ১০ লাখ টাকার সাম্প্রতিক ব্যাংক সচ্ছলতার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে।

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং চলাচলে সক্ষম হতে হবে। তার হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের সনদও থাকতে হবে।

যেসব ব্যক্তি আবেদন করতে পারবেন না

ইতোপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারও সার ডিলারশিপ বাতিল হয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না। একইভাবে ব্যবসায়ে অনিয়ম, কোনো ফৌজদারি অপরাধ বা অন্য কোনো আইনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও ডিলারশিপের জন্য অযোগ্য হবেন। তবে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা ভোগের দুই বছর পর আবেদন করতে পারবেন।

কোনো সরকারি কর্মচারী বা জনপ্রতিনিধি সার ডিলার হতে বা থাকতে পারবেন না।

এ ছাড়া সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে পরিবারের অন্য কোনো সদস্য আবেদন করতে বা ডিলার থাকতে পারবেন না। পরিবারের সংজ্ঞা দেশে প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে

নির্ধারিত ছকে আবেদন প্রস্তুত করে প্রতিষ্ঠানের নিজস্ব লেটারপ্যাডে পরিচায়ক পত্র বা কভার লেটারসহ আবেদন দাখিল করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নাগরিকত্ব সনদ, সাম্প্রতিক তোলা চার কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, হালনাগাদ ট্রেড লাইসেন্স, দোকান বা গুদামের পরিমাপের বিবরণসহ মালিকানা বা ভাড়ার চুক্তিনামার কপি এবং সাম্প্রতিক ব্যাংক সচ্ছলতার সনদ জমা দিতে হবে।

এ ছাড়া সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সার সংরক্ষণ, বিতরণ ও বিপণনের নিবন্ধন সনদ থাকলে তা দাখিল করতে হবে।

আবেদনকারীর স্বাক্ষরিত এবং স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রত্যয়িত পরিবারের সদস্যদের পেশাসহ তালিকা দিতে হবে। এতে পিতা, মাতা, পুত্র, অবিবাহিত কন্যা এবং নির্ভরশীল ভাই-বোনের তথ্য থাকতে হবে। পাশাপাশি হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের সনদও জমা দিতে হবে।

কৃষি উপকরণসংক্রান্ত ব্যবসায়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে তার বিবরণ প্রমাণাদিসহ দাখিল করতে হবে।

আবেদন ফি ও আর্নেস্টমানি

আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২ হাজার টাকা পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ‘সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, কুড়িগ্রাম’-এর অনুকূলে জমা দিতে হবে।

এর পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, কুড়িগ্রাম বরাবর ১০ হাজার টাকা আর্নেস্টমানি হিসেবে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট সংযুক্ত করতে হবে। এই অর্থ ফেরতযোগ্য।

আবেদনপত্র যাচাইয়ের সময় কোনো তথ্যগত বা দালিলিক অসত্যতা, অথবা সংযুক্ত কাগজপত্র নকল বা জাল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল করা হবে এবং আর্নেস্টমানি বাজেয়াপ্ত হবে।

ফলাফল প্রকাশের পর নির্বাচিত আবেদনকারীদের আর্নেস্টমানি ১০ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচিত আবেদনকারীর ক্ষেত্রে ডিলার নিয়োগের চুক্তি স্বাক্ষরের পর আর্নেস্টমানি ফেরত দেওয়া হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম-এ।

আবেদন ফরম কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.moa.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। শূন্য ডিলার ইউনিটের তালিকা উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের ওয়েবসাইট (http://www.dae.kurigram.gov.bd) থেকেও সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল এবং প্রয়োজনে পুরো বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অন্নপূর্ণা দেবনাথ, সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং জেলা প্রশাসক, কুড়িগ্রাম।

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]