কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় যুগ্মসচিব সুলতানা পারভিন সাময়িক বরখাস্ত


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:২৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় যুগ্মসচিব সুলতানা পারভিন সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক জেলা প্রশাসক ও বর্তমান যুগ্মসচিব সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার সাংবাদিক নির্যাতন মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সুলতানা পারভীনের বিরুদ্ধে কুড়িগ্রামে দায়িত্ব পালনের সময় সাংবাদিক নির্যাতনের অভিযোগ ওঠে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়।