কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রাফি

শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙ্গে ফেলি সব অন্তরায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের সদর উপজেলায় বেলগাছা ইউনিয়নে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৪আগস্ট ) সকাল ১১টায় বেলগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্পের সভাপতি রাফি ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জনাব খোরশেদ আলম প্যানেল চেয়ারম্যান বেলগাছা ইউনিয়ন পরিষদ, আলমগীর কবির ইউপি সচিব, রাতুল হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সহ বেলগাছা যুব সংগঠন এর সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, ও গ্রাম অঞ্চলে বাল্যবিবাহ রোধে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এবং মাঠ পর্যায়ে একসাথে কাজ করার জন্য আহ্বান করা হয়।