উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন /
উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, উলিপুর

অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই শ্লোগানকে ধারণ করে রবিবার (২৪ শে আগস্ট)
উপজেলা পরিষদ হলরুমে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজনে সমাপনী দিনে সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন।ক্ষেত্র সহকারী ‌মোঃ একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ কে এম মাসুদুর রহমান, সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মনিরা খাতুন প্রমুখ।