
রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর
কুড়িগ্রামে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে আশরাফিয়া স্কুল সংলগ্ন জেলা আঞ্চলিক শাখার নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে র্যালি শেষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন— জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, মানবাধিকার কর্মী মোক্তার আলী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর মিয়াসহ অন্যান্যরা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আঞ্চলিক কার্যালয়ে সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন কুড়িগ্রামের কৃতি সন্তান, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. মারুফ আরমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম মিলন বলেন, “মানবাধিকার রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই আইনের শাসন ও ন্যায়বিচার থেকে কাউকে বঞ্চিত হতে দেওয়া হবে না। আগামীতেও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :