কুড়িগ্রামে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উত্তর কুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভিতরবন্দ ইউনিয়নের ত্রীমোহনী মোড় সংলগ্ন আব্দুল গণি মিয়ার বাসভবনে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গণি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মিজানুর রহমান (জি টিভি, কুড়িগ্রাম প্রতিনিধি), ফখরুল ইসলাম (ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী ও শিশু বিকাশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক), ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (প্রতিষ্ঠাতা পরিচালক, শিশু বিকাশ কিন্ডারগার্টেন), আমির হোসাইন আমু (যুগ্ম আহ্বায়ক, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি)সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহাম্মদ হোসাইন।

সভাপতির বক্তব্যে আব্দুল গণি মিয়া বলেন, “আমি সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন।”

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল হক রুবেল বলেন, “এই শীতে অসহায় ও দুঃস্থ মানুষের কথা চিন্তা করে আব্দুল গণি মিয়া আপনাদের জন্য এই শীতবস্ত্র উপহার দিয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”