কুড়িগ্রামের সন্তান রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এ পদায়নে আনন্দ প্রকাশ করে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুড়িগ্রাম শহরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
মিষ্টি বিতরণের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পথচারী ও সাধারণ মানুষের হাতে মিষ্টি তুলে দিয়ে রুহুল কবীর রিজভীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ার আনন্দ ভাগ করে নেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, রুহুল কবীর রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কুড়িগ্রামের সন্তান হওয়ায় তার নতুন দায়িত্বে আসার বিষয়টি এ জেলার নেতাকর্মীদের জন্য বিশেষ আনন্দ ও গর্বের।
তিনি আরও বলেন, রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় কুড়িগ্রামের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দ শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।
এ সময় কলেজ মোড় এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। রিকশাচালক ও পথচারীদের পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষও এ আয়োজনে অংশ নেন।






