বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের দুনীতিবাজ ডিডির বদলিতে খুশি ভুক্তভোগীরা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

দুর্নীতি, অনিয়ম ও বদলী বানিজ্যের মুল হোতা কুড়িগ্রাম জেলার পরিবার পরিকল্পনার ডিডি মোদাব্বের হোসেনের অবশেষে বদলি হয়েছে। বদলীর খবরে ভুক্তভোগী সহ সকলেই খুশি হলেও শাস্তি মুলক ব্যবস্থা না হওয়ায় সংকিত জেলাবাসী।।

অভিযোগ রয়েছে ফ্যাস্টিট সরকারের আমলে পদোন্নতিপ্রাপ্ত এই ডিডি নিয়োগ বাণিজ্য,বদলি বাণিজ্য, বরাদ্দের টাকা লুটপাট, ফিল্ড লেভেল থেকে মাসহারা উঠানো ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

নানা অনিয়ম করে সম্পদের পাহাড় গড়া ও উক্ত ডিডির বিরুদ্ধে দুদকের তদন্ত দীর্ঘ দিন থেকে দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলায় পরিবার পরিকল্পনা ডিডি হিসেবে যোগদান করার পর থেকে শুরু করেন অনিয়ম আর বদলী বানিজ্যে। অফিসে থাকা, অফিসে খাওয়া। এসব কাজে সহায়তা করেন অফিসে নিয়োজিত কর্মচারীরা । জেলা অফিসে তার মনের মতো কর্মকর্তা কর্মচারী নিয়ে গড়েছেন সিন্ডিকেট।। বিল ভাউচার থেকে শুরু করে ওষুধ বিক্রি সবই চলে ওই সিণ্ডিকেটের নিয়মমাফিক। প্রথমে দু’একজন প্রতিবাদ করলেই তাদের বদলী করা হত দুর্গম চরাঞ্চলে। ফলে প্রতিবাদহীন ইচ্ছে মতো লাগামহীন অনিয়ম করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।।

এছাড়া এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান সুন্দরী নারী কর্মীদের অফিস সময়ের পরে অফিসের তার থাকার ঘরে ডেকে পাঠায়।কথা না শুনলে বদলী।কমপক্ষে ১০০ জন এর মত স্টাফকে বদলী করেন তার সময়ে।বদলী হওয়ার আগের মাসেই কমপক্ষে ১০ লাখ টাকার লেনদেন হয়।একাজে সহযোগিতা করেন তার অফিস সহকারী।


এছাড়া বিভিন্ন তদবির ও বদলি বাণিজ্যের সাথে জড়িত উক্ত অফিসের পরিসংখ্যানবিদ মাহবুবুর রহমান মিম।

প্রতিমাসে তার অধস্থন কর্মকর্তারা মাসেহারা না দিলে র্কর্মকর্তাদের নাজেহাল করেন।

ডাক্তার মঞ্জুর ও পরিসংখ্যান সহকারী মাহবুবুর রহমান মিম সহ সিন্ডিকেট গড়ে তুলে সহকারী পরিচালক( সিসি) পদে নিয়োগ বাণিজ্য ৫ কোটি ও বদলী বানিজ্যে ১ কোটি টাকা হাতিয়ে নেন।

বহুবার অভিযোগ দেওয়ার পর ২০২৪ সালের ৩০ শে ডিসেম্বর পরিবার পরিকল্পনার অধিদপ্তর থেকে উপপরিচালকের একনায়কতন্ত্র বিষয়ে তদন্তের চিঠি প্রেরিত হয়।

এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীরা ২০২৫ সালের ৫ থেকে ৬ জানুয়ারি পরিবার পরিকল্পনা কার্যালয় আহবায়ক কমিটির কাছে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণাদি সহ সাক্ষ্য দিতে গেলে উপপরিচালক আগেই ভুক্তভোগীদের চাকরি খেয়ে ফেলবেন বলে ভয় দেখান। জোরে জোরে বলতে থাকেন, তদন্ত কমিটি তার কেনা, রংপুর বিভাগীয় পরিচালক জনাব মোর্শেদ কামাল তার বন্ধু, অধিদপ্তরের প্রশাসন তার কেনা, মন্ত্রণালয় তার কেনা, বিগত সময়ে মহাপরিচালক পীরগঞ্জ বাড়ি নাকি তার আত্মীয়। নিজেকে শেখ হাসিনার জামাই ওয়াজেদ মিয়ার আত্মীয় বলে পরিচয় দেন। কিন্তু ৫ই আগস্টের পর নিজেকে পরিচয় দেন সাবেক ছাত্রদল নেতা হিসেবে।

এসব অনিয়মের বিরুদ্ধে টেলিভিশন , পেপার পত্রিকা সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী সহ বিভিন্ন পেশার উক্ত কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা ডিডি মোদাব্বের হোসেনকে গত ১৪ই আগস্ট পঞ্চগড়ে বদলি করা হয়। এসব অনিয়মের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা না নিয়ে শুধুই বদলী করায় আতংকিত ভুক্তভোগীরা। বিচার না হলে পঞ্চগড় গিয়েও এমন অনিয়ম করবেন এই দুর্নীতিবাজ কর্মকর্তা। তবুও দুর্নীতির বর পুত্র পরিবার পরিকল্পনার ডিডি মোদাব্বের হোসেন এর বদলিতে কুড়িগ্রামবাসী অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]