এনসিপি’র নিজ উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৫:২২ অপরাহ্ন /
এনসিপি’র নিজ উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ডা. আতিক মোজাহিদ। এসময় তিনি বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে।

তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতিকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে আমরা কাজ করবো।

পর্যাক্রমে অন্যন্য এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হবে । আমরা জানি, এই অল্পসংখ্যক জিও ব্যাগ দিয়ে আমরা নদী ভাঙন রোধ করতে পারবো না, তবে আমরা এই বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এবং এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়। কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই।

স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন তারাও এসে কাজ করতে পারবেন, ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।