কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী


HK প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন /
কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী

নিউজ ডেস্ক অনলাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজ গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাগেশ্বরীর পরিবর্তে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মো. ইউনুছ আলী।

বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত সংশোধিত সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ডা. মো. ইউনুছ আলীর মেয়াদ আগামী ০২ জুন, ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তির অনুলিপি নবনিযুক্ত সভাপতি ডা. মো. ইউনুছ আলী, বিদায়ী সভাপতি ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ডা. ইউনুছ আলী সম্প্রতি ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।