বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায় বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে আলোচনা সভায় পরিণত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান।
প্রধান অতিথি ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও বিশ্বাসের মাধ্যমে সমবায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। তারা আরও বলেন, সমবায়ই পারে সমাজে অর্থনৈতিক সাম্য ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে, যা টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলবে।

অনুষ্ঠান শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখা বিভিন্ন সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সমবায় প্রদর্শনী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]