বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরের ১৩ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল কমিটি নিয়ে তীব্র অসন্তোষ, একযোগে পদত্যাগ ৫ নেতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনকে কেন্দ্র করে ত্যাগী ও দীর্ঘদিন সাংগঠনিকভাবে সক্রিয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক তৃণমূল নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সুস্পষ্ট নির্দেশনা ছিল—বিগত কমিটিতে বহিষ্কৃত নন এবং নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এমন নেতা-কর্মীরাই নেতৃত্বে আসবেন। পাশাপাশি নতুনভাবে অন্তর্ভুক্তদের প্রাথমিকভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের কোনো ভাইটাল বা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তবে অভিযোগ উঠেছে, উলিপুর উপজেলায় গঠিত নতুন ইউনিয়ন কমিটিগুলোতে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলে নতুন কিংবা দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজানুল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “এটি শুধু পদত্যাগ নয়, এটি আত্মত্যাগ।” তিনি দাবি করেন, যারা আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল্যায়ন না করে আদর্শগতভাবে প্রশ্নবিদ্ধ ও অপকর্মে জড়িত ব্যক্তিদের নেতৃত্বে আনা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কমিটি অনুমোদনের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের ঘোষিত নীতিমালা অনুসরণ করা হয়নি। যদিও অভিযুক্ত কয়েকজন নেতা অতীতে অন্য সংগঠনে সক্রিয় ছিলেন এবং স্বেচ্ছাসেবক দলের জন্য নতুন, তবুও তাদের ভাইটাল পদে বসানো হয়েছে।

এই পরিস্থিতির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেন পাঁচজন নেতা-কর্মী। তারা হলেন— ১. মোঃ আবুলোকমান (জুয়েল) ২. মোঃ মাহামুদুল হাসান (মামুন) ৩. মোঃ শাহিন আলম ৪. মোহাম্মদ আলী ৫. মোঃ হামিদুল ইসলাম

পদত্যাগকারী নেতারা জানান, বিষয়টি কোনো একক ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নেই একই ধরনের অনিয়ম ও অসংগতি ঘটেছে। সে কারণে তারা নির্দিষ্ট কোনো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ না তুলে সামগ্রিক সাংগঠনিক অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও রাজপথে ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ সম্মান পুনঃপ্রতিষ্ঠা করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]