উলিপুরের দলদলিয়া তিস্তা তীরবর্তী ভাঙনে বিলীনপ্রায় জনপদ, দ্রুত পদক্ষেপের দাবি


HK প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন /
উলিপুরের দলদলিয়া তিস্তা তীরবর্তী ভাঙনে বিলীনপ্রায় জনপদ, দ্রুত পদক্ষেপের দাবি

উপজেলা প্রতিনিধি, উলিপুর

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তিস্তা তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন চলছে, যা স্থানীয় জনপদ বিলীন হওয়ার ধাক্কা দিচ্ছে। নদীর অদম্য স্রোতে চাপড়ারপার, হাজিপাড়া ও কুমারপাড়া সহ আশপাশের এলাকা প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিনই মানুষ হারাচ্ছে তাদের ভিটেমাটি, ফসলি জমি ও জীবিকার একমাত্র অবলম্বন। ঘটেছে এক চরম মানবিক বিপর্যয়।

স্থানীয়রা এবং এলাকাবাসী জাতীয় ও স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে তিস্তা তীরে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধী কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, এক মুহূর্তের বিলম্বও এই জনপদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে।