বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইটভাটার জন্য আবাদী জমির মাটি উত্তোলন, ফোন পেয়ে ঘটনাস্থলে প্রশাসন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইনুল ইসলাম ।। উলিপুর


কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাত ভিটা এলাকায় আবাদী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

জানা যায়, চলমান রাস্তা সংস্কারকাজ চলাকালে মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার দুই পাশ ভেঙে পড়ে। বিষয়টি লক্ষ্য করে রাস্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানকে ফোনে অবহিত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও পান্ডুল ইউনিয়নের ভূমি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা মাটি উত্তোলনে নিষেধ করলেও দুদিন পর পুনরায় একই স্থান থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করা হয়।

পরবর্তীতে আবারও অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

এ সময় দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উলিপুর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]