বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

২১ দিনের অন্ধকার কাটিয়ে আলোকিত মওলানা ভাসানী সেতু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষ বহুদিন ধরে প্রত্যাশা করছিলেন মওলানা ভাসানী সেতুর। তবে সেতু উদ্বোধনের ঠিক পরের দিন বৈদ্যুতিক ক্যাবল চুরি হওয়ায় রাতের আলো বন্ধ হয়ে যায়। ২১ দিনের অন্ধকার কাটিয়ে অবশেষে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সেতুর বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে, ফলে সেতু এবং আশপাশের এলাকা আলোকিত হয়েছে।

সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর ৯২৫ কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ ১৪৯০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করেছে এলজিইডি। গত ২০ আগস্ট উদ্বোধন হওয়া সেতু উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

বিজ্ঞাপন

উদ্বোধনের পরপরই ৩১০ মিটার বৈদ্যুতিক ক্যাবল চুরি হওয়ায় সেতুর আলো বন্ধ হয়ে যায়। সন্ধ্যা নামলেই এলাকা অন্ধকারে ডুবে যেত, যা চুরি, ছিনতাই এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

দীর্ঘ ২১ দিনের অপেক্ষার পর, সেতুর প্রায় ৮০ শতাংশ ল্যাম্পপোস্টসহ সংযোগ সড়কের বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়েছে। এখন সেতু ও আশপাশের এলাকা আলোকিত এবং রাতের আলোতে তিস্তার বুকে সেতুর দৃশ্য অপূর্ব।

সেতুর হরিপুর প্রান্তের বাসিন্দা সজল মিয়া বলেন, “ক্যাবল ও রিফ্লেক্টর লাইট চুরিসহ সেতুতে নিয়মিত বিভিন্ন অপরাধ ঘটছে। প্রতিদিন হাজারো মানুষের নিরাপত্তার জন্য সেতুর দুই পাশে স্থায়ী পুলিশ বক্স থাকা উচিত।”

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, দীর্ঘ ২১ দিনের চেষ্টার পর সেতুর প্রায় ৮০ শতাংশ লাইট পুনরায় চালু করা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই পাড়ে পুলিশ বক্স স্থাপনের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, উদ্বোধনের পর ২১ আগস্ট রাতে ছয়টি ল্যাম্পপোস্টের পাশে ৩১০ মিটার ক্যাবল এবং ২৪ আগস্ট রাতে দুই শতাধিক রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটেছিল, যা সেতুর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত দিয়েছে।

সেতু চালু হওয়ায় যাতায়াত সহজ হয়েছে এবং উত্তরাঞ্চলের মানুষের আশা, আনন্দ ও নিরাপত্তার প্রত্যাশা ফিরে এসেছে। তবে একাধিক এক্সিডেন্টের কারণে স্থানীয়রা এখন যানবাহনের গতিবিধি সীমিত করার এবং সেতুতে দাঁড়ানো নিষিদ্ধ করার দাবি তুলছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]