বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার ।। রাজারহাট

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে সদ্য অধ্যায়নরত একাদশ শ্রেণীর ছাত্রীদের শুভাগমন উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ পরিবার আয়োজিত সোমবার সকাল এগারোটায় কলেজ কক্ষে নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দ্দী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডি সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন,
“একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি নৈতিকতা, মূল্যবোধ এবং ভবিষ্যতের পথচলার ভিত্তি গড়ে দেয়। তোমরা যারা আজ নবীন হিসেবে এই কলেজে এসেছো,তোমাদের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য থাকবে নিজের বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার।

বিজ্ঞাপন

নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, এবং আত্মমর্যাদাবোধই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ইতোমধ্যে নিজেকে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করেছে, ভবিষ্যতে এই কলেজ থেকেই দেশসেবায় নিয়োজিত অনেক গুণী নারীর জন্ম হবে—এই প্রত্যাশা করি।”

একাদশ শ্রেণীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী সঞ্চালনায় মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দীর স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সহকারী অধ্যাপক এরশাদুন্নবী নবীন,সহকারী অধ্যাপক আব্দুল খালেক,সহকারী অধ্যাপক আহসান শামীম জুন্নু রাইন,সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার প্রমুখ।নবীন বরণ অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী।#(ছবি সংযুক্ত)

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]