বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা ছাত্রদল

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আনোয়ার হোসেন আরিফ ।। ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারী সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের গাছ দেওয়ার মাধ্যমে ব্যতিক্রমধর্মী আয়োজনে বরণ করে নিয়েছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল।


সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারা নবীনদের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিন্টু, আহবায়ক, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল,
মোঃ মাইদুল হোসাইন, সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল, মোঃ রোকুজ্জামান রনি, আহবায়ক, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল সহ ভূরুঙ্গামারী উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চেয়েছি।”

বিজ্ঞাপন


এই আয়োজনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন পরিবেশ। নবীন শিক্ষার্থীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, গাছ উপহার পাওয়াটা ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরাও ছাত্রদলের এমন পরিবেশবান্ধব আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এমন আয়োজন নিয়মিত চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]