বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে একাধিক মন্দির সংস্কারে আব্দুস সোবহানের টিন উপহার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনটি মন্দির সংস্কারের জন্য টিন উপহার দিয়েছেন উলিপুরের জনমানুষের নেতা আব্দুস সোবহান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর বাজারের বাণী ট্রেডার্স থেকে আব্দুস সোবহানের পক্ষে সাইদুল ইসলাম ও নয়ন মিয়া এ টিন বিতরণ করেন।

বিজ্ঞাপন

গুনাইগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাসপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে নতুন চালা নির্মাণের জন্য দেড় বান্ডিল, তবকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিরপাট সর্বজনীন দুর্গা মন্দিরে দুই বান্ডিল এবং বুড়া-বুড়ি মন্ডলের হাট সর্বজনীন দুর্গা মন্দিরে আরও দুই বান্ডিল টিন বিতরণ করা হয়।

উপহারপ্রাপ্ত টিন স্ব স্ব মন্দির কমিটির সদস্যরা গ্রহণ করেন।

এ সময় আব্দুস সোবহান এক বার্তায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরগুলোর সংস্কারে আমি ছোট্ট একটি সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও উলিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমি কাজ করে যেতে চাই।”

মন্দির কমিটির পক্ষ থেকে আব্দুস সোবহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, “এ ধরনের সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণার। এর ফলে পূজার আগে সংস্কারের কাজ সম্পন্ন করা সহজ হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]