বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে জামায়াতের দাওয়াতি কর্মসূচি: বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদ্যানন্দ ইউনিয়ন শাখার নেতাকর্মীরা গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ভোরে ফজরের নামাজ শেষে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের চতুরা মৌজার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তারা জামায়াতের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন ভাবনা এবং দলীয় প্রার্থীর পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জামায়াতের এ দাওয়াতি কর্মসূচি সারা দেশে একযোগে চলছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মজু, জামায়াত নেতা আব্দুল মমিন, রাজারহাট উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় কর্মী ইয়াসিন, শাহ আলম, নাহিদ ইসলাম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ দলীয় কর্মীদেরকে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন এবং আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]