বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে ব্যানার লাগানো ও ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

‎ ‎​মোঃ জাহিদ হাসান, রাজারহাট

‎​কুড়িগ্রামের রাজারহাটে রাজনৈতিক এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র‍্যাবেনকে নিয়ে সাইলেন্ট আশরাফুল নামের ফেসবুক পেজে একটি পোস্টকে কেন্দ্র করে প্রথমে এনসিপি ও বিএনপির সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তুমুল মারামারির হয়। গত রবিবার রাত আনুমানিক ১১:০০ মিনিটের দিকে রাজারহাট রেলগেট এলাকায় এই সংঘর্ষ ঘটে। ‎ ‎​এই ঘটনায় সওদাগর পাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আশরাফুল মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‎ ‎​ ‎​

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাটে এনসিপি-এর পক্ষ থেকে ব্যানার লাগানোকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই দলের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সাবেক ছাত্রদলের সদস্য আশরাফুল মিয়া তার ফেসবুক আইডি থেকে এনসিপি-এর ব্যানার এবং দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে একটি পোস্ট দেন। ‎ ‎​

অভিযোগ উঠেছে, এই ফেসবুক পোস্টের জের ধরেই আজ রাতে রাজারহাট রেলগেট এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে তা তুমুল মারামারিতে রূপ নেয়। ‎ ‎​ ‎​সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে সাবেক ছাত্রদল নেতা আশরাফুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। ‎ ‎​ ‎​

এই ঘটনার পর থেকে রাজারহাট রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখন কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি তা নিশ্চিত করেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনুর রশিদ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]