বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ইয়াবা জব্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মাদকদ্রব্যের সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি বিজিবি কর্তৃপক্ষ।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এর আগে মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কন্যামতি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,

“দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পণ্য পাচার সংঘটিত না হয়।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্ত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার সঙ্গে সংযুক্ত, যা দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]