বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ, এসিড নিক্ষেপে যুবক গুরুতর আহত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামের মোঃ মজাহার আলী (৬৭) তার স্ত্রী জোবেদা বেগমের ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৭ একর ৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে একই এলাকার আফজাল হোসেন ওরফে কবিরসহ একাধিক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

বিজ্ঞাপন

গত ২১ সেপ্টেম্বর ভোরে বিবাদীরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় মজাহার আলী ও তার স্বজনরা বাঁধা দিলে তাদের সঙ্গে বিবাদীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে একই দিন রাত আনুমানিক ১২টার দিকে খামার বেলদহ গ্রামের আজিজুল ওরফে আজ্জলের বাড়ির সামনে পাকা রাস্তায় মজাহার আলীর ভাতিজা বজলু মিয়াকে বিবাদীরা পথরোধ করে এলোপাতাড়ি মারপিট চালায়। এক পর্যায়ে তার শরীরে এসিড নিক্ষেপ করলে তিনি গুরুতর দগ্ধ হন।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে বজলু মিয়াকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী মজাহার আলী ভুরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত আছি। এসিড নিক্ষেপের ঘটনায় বিষয়ে জানেন, আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি লোক পাঠিয়ে খোজ নিয়েছে। দীর্ঘদিন থেকে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]