বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির মতবিনিময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ দুপুরে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন।

এ সভায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক সুন্দরবন সাবসেক্টরের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল কবির, বীর মুক্তিযোদ্ধা আবুন হানিফ শেখ, শেখ মো. মশিউর রহমান, শেখ জারজিছ আলম, মহব্বৎ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে বলে জানান।

নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর আজাদ বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত আজকের ফ্যসিবাদ মুক্ত বাংলাদেশ।

গত ৫ আগস্ট ২০২৪ এর পর এই প্রথম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এই কমিটি অনুমোদন দেয়। ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে ২৯ জুলাই ২০২৫।

বিজ্ঞাপন

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]