বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার, এক নজর দেখতে মানুষের ঢল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনলাইন নিউজ ডেস্ক

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে দুর্বল অবস্থায় শকুনটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে নারী-পুরুষ, শিশুসহ শত শত কৌতূহলী মানুষ ভিড় করেন শকুনটি এক নজর দেখার জন্য।

স্থানীয়রা জানান, সকালে বাঁশঝাড়ের নিচে একটি বড়সড় পাখির নড়াচড়া দেখতে পান তারা। কাছে গিয়ে দেখেন এটি শকুন, যা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে দেখা যায় না। পাখিটি অত্যন্ত দুর্বল ও উড়তে অক্ষম অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে খাদ্য সংকট বা অসুস্থতার কারণে সেটি লোকালয়ে এসে পড়েছে।

বিজ্ঞাপন

শকুন দেখতে আসা স্থানীয় যুবক নাজমুল হোসেন বলেন, “আমরা জীবনে এই প্রথম শকুন দেখলাম। এত কাছে থেকে দেখবো—ভাবতেই পারিনি। দেখে মনে হচ্ছে পাখিটা বেশ অসুস্থ। দ্রুত চিকিৎসা দরকার।”

আরেক বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, “এই এলাকায় শকুন শেষ কবে দেখা গেছে, কেউ বলতে পারে না। তাই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে। সবাই চিন্তিত এটা যেন নিরাপদে বাঁচানো যায়।”

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, “শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি যাতে নিরাপদ থাকে সেজন্য বন বিভাগ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজন হলে বিশেষায়িত কেন্দ্রে পাঠানো হবে।”

প্রাণিবিদরা বলছেন, শকুন এখন দেশে অতি বিরল। বিষক্রিয়া, খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে এর সংখ্যা কমে গেছে। তাই এ ধরনের উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শকুনটি বর্তমানে স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা—সঠিক চিকিৎসা ও পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফেরানো যাবে এই বিরল পাখিটিকে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]