বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তারের পর কারাগারে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

পর্যটকের ছদ্মবেশে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাসির উদ্দিন (৩৯) ও শাহিন হাওলাদার (২২); বরগুনার আমতলী উপজেলার জাকির হোসেন (৪৫); বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লিটন আকন (৫৭); পটুয়াখালী সদরের জসিম হাওলাদার (৩৮) ও আবুল বাশার (৩৫) এবং দুমকী উপজেলার রাহাত হাওলাদার (২৬)।

বিজ্ঞাপন

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে কুয়াকাটা সৈকতে ঘুরতে যাওয়ার কথা বলে মো. মুছা নামের এক ব্যক্তির অটোরিকশা ভাড়া নেন ছিনতাইকারী ব্যক্তিরা। পরে তাঁরা মুছাকে কুয়াকাটার মম্বিপাড়া এলাকায় নিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে অটোরিকশাটি ছিনতাই করেন। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত করে।

সাজেদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও মুঠোফোনের অবস্থান বিশ্লেষণ করে প্রথমে নাসির, শাহিন, জাকির ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির জন্য জসিম, বাশার ও রাহাতের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় রাহাতের বাড়ির আঙিনা থেকে বিভিন্ন সময় ছিনতাই করা চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।

আজ দুপুরে গ্রেপ্তার হওয়া সাতজনকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। চক্রটি হত্যাসহ বড় কোনো অপরাধে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]