বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলো জামায়াতে ইসলামী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল- সাম্প্রতিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং এর প্রেক্ষাপটে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক কার্যক্রম জোরদার করা।

বিজ্ঞাপন

সভায় নেতারা বলেন- জুলাই সনদই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে মূল পথনির্দেশক। এ জন্য তারা জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা এবং সেই ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দল ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, দেশের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের কমিটি গঠন

নভেম্বর 2, 2026

ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ

অক্টোবর 28, 2026

​মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান […]