বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে ওষুধ-স্যালাইন বাইরে থেকে আনার অভিযোগ, কর্মীর আচরণে ক্ষুব্ধ রোগীর স্বজন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ, স্যালাইন ও স্যালাইন সেটসহ প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে আনার নির্দেশ এবং এক কর্মীর অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলেছেন আকাশ নামে এক রোগীর স্বজন। এ ঘটনায় সরকারি হাসপাতালের সেবার মান ও রোগীদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আকাশ জানান, সম্প্রতি তিনি এক রোগীকে নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের ছয়তলায় যান। সেখানে দায়িত্বরত নার্সরা তাঁকে একে একে ওষুধ, স্যালাইন ও স্যালাইন সেটসহ প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে আনতে বলেন। তিনি সেগুলো কিনে আনলেও সরকারি হাসপাতালে এসে সবকিছু বাইরে থেকে কিনতে হলে সেখানে চিকিৎসা নেওয়ার সুবিধা কী—এমন প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

আকাশের দাবি, তাঁর প্রশ্নের জবাবে সেখানে উপস্থিত এক ব্যক্তি, যাঁর পদবি বা পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘আপনি এমপিকে বিচার দেন, স্বাস্থ্যমন্ত্রীকে বিচার দেন, তাতে লাভ নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে আকাশ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, নিজের কাছে অর্থ থাকায় তিনি রোগীর প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরেছেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পক্ষে সব ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কেনা সম্ভব নাও হতে পারে। এতে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালের কিছু কর্মীর আচরণ রোগী ও তাঁদের স্বজনদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বিষয়টি সবার নজরে আনতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার আহ্বান জানান।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা বজায় রাখা জনস্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]