কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগ


Hamar Kurigram প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন /
কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগ

কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌরসভার সম্মানিত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি “ফ্যামিলি কার্ড” বিতরণের লক্ষ্যে “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই শুমারি কার্যক্রম পরিচালনার জন্য “ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬” অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রাহকসুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়:
🗓️ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)
🕒 বিকেল ৩:৩০টা পর্যন্ত

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার স্থান:
📍 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
📍 উপজেলা সমাজসেবা অফিস, কুড়িগ্রাম সদর

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।