শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ১৪০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

গত ৩ থেকে ৫ নভেম্বর নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চারটি ব্যাচে বিভক্ত হয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (MNCAH) সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারীদের। প্রশিক্ষণে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারীরা (FWA) অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রমজান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার নিতা ফ্লোরা দাস এবং প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া জরুরি।

তারা আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল চালিকাশক্তি। তাই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানো প্রয়োজন।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরা জানান, অর্জিত জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতকের যত্ন এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানে এ প্রশিক্ষণ তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে। এর ফলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত মহব্বত আলী

নভেম্বর 5, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার) মো. মহব্বত আলী। তাঁর এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। […]

ভাঙা বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে আট গ্রামের মানুষ

নভেম্বর 5, 2026

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের আট গ্রামের মানুষ। প্রায় তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর […]

কুড়িগ্রামে দুই দিনে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ৩৫ হাজার টাকা

নভেম্বর 5, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কুড়িগ্রামে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুই দিনের এসব অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, ফিজিশিয়ান্স স্যাম্পল বিক্রি ও অ্যান্টিবায়োটিকের নির্ধারিত রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর ২০২৬ […]