বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মারা গেছেন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রায়হান কবীর কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।


‎‎জানা গেছে,জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে ভুগেছিলেন। দেশের বাইরে গিয়ে একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভার প্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের দেশ প্রত্যবর্তনের অনুষ্ঠানে ঢাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন।পরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।রায়হান কবীরের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
‎
‎কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শোক সন্তোপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা একজন ত্যাগি সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক (আমিন)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]