বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টবলে ২৯ জন নির্বাচিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন মেধাবী চূরান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
‎
‎জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ধারাবাহিকতায় গত ১০ থেকে ১২ আগস্ট মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার প্রার্থী। তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য হয়ে ৩৯০ জন গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন প্রার্থীকে চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।



বিজ্ঞাপন

কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পরপর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবার সাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। তিনি আরো বলেন, এবার লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।
‎
‎উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সময়কালে ইতিপূর্বে ২ টি নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চূরান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম কোন চাকরির লিখিত পরীক্ষায় ফেস ডিকেকশন ক্যামেরায় পরীক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে শতভাগ সচ্ছ পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]