বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল: জমি অধিগ্রহণ সম্পন্নের পথে, দ্রুত এগোচ্ছে বাস্তবায়ন কাজ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন | হামার কুড়িগ্রাম

 

কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ (Special Economic Zone) প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি প্রকল্প এলাকায় ইতোমধ্যে ১৩৩ একরের বেশি জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভুটানের রাজা কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ভুটানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে যোগাযোগ শুরু হয়। ধারাবাহিকতায় বেজা কুড়িগ্রাম সদর উপজেলার মাধবরাম মৌজায় ‘কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল-১’ স্থাপনের উদ্যোগ নেয়। পরবর্তীতে ভুটানের রাজার আগ্রহের ভিত্তিতে জিটুজি যৌথ উদ্যোগে সেখানে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

জমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য বেজার অনুকূলে ১৫০ দশমিক ০৭ একর খাস জমি এবং ৬৯ দশমিক ৫৭ একর ব্যক্তিমালিকানাধীন জমি বরাদ্দ বা অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৩৩ দশমিক ৯২ একর জমির মালিকানা অর্জন করা হয়েছে। এছাড়া একই মৌজায় আরও ৬১ দশমিক ৮৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভুটানের রাজার বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ২০২৪ সালের ২৫ মার্চ থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন এবং সফরকালে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে দুই দেশের মধ্যে জিটুজি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী আরও জানান, সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ ও ভুটান সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করা হয়েছে। এখন ভুটান সরকার দ্রুত ডেভেলপার কোম্পানি নিয়োগ এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা আয়োজনের উদ্যোগ নিচ্ছে, যা প্রকল্প বাস্তবায়নকে আরও গতিশীল করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]