বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাতিল লাইসেন্সে নিকাহ রেজিস্ট্রি,বিবাহ প্রক্রিয়ায় আইনী জটিলতা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে বাতিল লাইসেন্সে নিকাহনামা রেজিস্ট্রেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগে গত ১০ নভেম্বর জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছে সাবেক নিকাহ রেজিস্ট্রার ও মাওলানা ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে।

জানা যায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ২০০৬ সালের ১২ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফয়েজ উদ্দিনের নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করেন এবং ওই ইউনিয়নে নতুন নিকাহ রেজিস্টার হিসেবে হোসাইন আহমেদকে নিয়োগ প্রদান করেন। এরপর থেকেই তিনি নিয়মিত নিকাহ ও তালাক রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

কিন্তু অভিযোগ রয়েছে, লাইসেন্স বাতিল হওয়ার পরও মাওলানা ফয়েজ উদ্দিন নিজেকে নিকাহ রেজিস্ট্রার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছেন বিবাহ ও তালাক রেজিস্ট্রারের কাজ। এমনকিন তার ছেলে আমীর হোসেন মামুন ভুয়া বইপত্র তৈরী করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিকাহ নিবন্ধনের কাজ চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ অনেকের।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা নোটিশে মাওলানা ফয়েজ উদ্দিনকে সতর্ক করে বলা হয়েছে, “আপনার নামীয় নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত লাইসেন্সের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রি কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম না করার জন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।”

এদিকে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক নিকাহ রেজিস্ট্রার ফয়েজ উদ্দিন বলেন-“এ ঘটনায় আদালতে রিট করা হয়েছিল। আদালতের নির্দেশনার ভিত্তিতে আমি কাজ করার অনুমতি পেয়েছি।”

তবে তার দাবি কতটুকু বৈধ, সেই বিষয়ে জেলা রেজিস্ট্রার কার্যালয় কোনো মন্তব্য করেনি। তারা জানায়, সরকারি নথি অনুযায়ী ফয়েজ উদ্দিনের লাইসেন্স বাতিল বহাল রয়েছে। তাই তিনি বিবাহ সম্পর্কিত কোন কার্যক্রম পরিচালনা করতে পারবেননা।

স্থানাীয় এলাকাবাসী জানান, বেআইনি নিকাহ রেজিস্ট্রি শুধু প্রতারণার জন্ম দিচ্ছে না; ভবিষ্যতে এসব বিয়ে নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসন বলছেন, ওই ইউনিয়নের বর্তমান নিকাহ রেজিস্ট্রার আমাদের কাছে একটি লিখিত অভিযোগে দিয়েছেন, সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]