মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম জেলায় ১৬ টি নদ নদীর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধকুমর পয়েন্টে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বুধবার সকাল দুধকুমার পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীর তীরের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হয়েছে। আবাদি জমি, পুকুর, রাস্তা-ঘাট ও বসতবাড়ি তলিয়ে গেছে। চরাঞ্চলের বহু গ্রাম এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “দুধকুমর পয়েন্টে বুধবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 376
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 1, 2026
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

অক্টোবর 31, 2026
হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]