বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুই ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার ‘আল্লাহর দান ফার্মেসি’কে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান থেকে জব্দ করা হয় ওই ওষুধগুলো।

বিজ্ঞাপন

এসময় ‘পপুলার ফার্মেসি’কে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের বকেয়া ৪৫ হাজার টাকা দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর […]

উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতাউর রহমান ওরফে আতা (৫৮) নামে আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশের এজাহার সূত্রে জানা […]