বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

অনলাইনে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে কুড়িগ্রামে মহুরীসহ তিনজন গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামে অনলাইনে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে কামরুল হাসান কাজল (৩৫) এবং তার দুই স্ত্রী মোছা. হাফিজা বেগম (২৫) ও মোছা. মুক্তা মনি (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার এসআই (নিঃ) মো. আহসান হাবিবের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে গোপালপুর গ্রামে কামরুল হাসান কাজলের বাড়িতে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে রেখেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

এজাহার অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসামিরা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে নগ্ন ও অশ্লীল ভিডিও ধারণ এবং প্রচারের বিষয়টি স্বীকার করেন। পরে কামরুলের কাছ থেকে একটি Vivo Y29 এবং হাফিজা বেগমের কাছ থেকে একটি Samsung Galaxy A17 5G মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে ELive, TiLive, IMO ও WhatsApp-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের আলামত পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, কামরুল হাসান কাজল তার স্ত্রী হাফিজা বেগম ও অপর স্ত্রী মুক্তা মনির সহযোগিতায় দীর্ঘদিন ধরে ELive ও TiLive-সহ বিভিন্ন অনলাইন লাইভ প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের নগ্ন ও অশ্লীল ভিডিও তৈরি ও লাইভ সম্প্রচার করতেন। পাশাপাশি Binance অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি WhatsApp ও IMO-এর মাধ্যমেও এসব ভিডিও প্রচার করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল হাসান কাজল পেশায় কুড়িগ্রাম জেলা আদালতের একজন মহুরী। এছাড়া তিনি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রতিবেদনও করে থাকেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

পুলিশ জানায়, উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নেওয়ার সময় কামরুল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. আহসান হাবিব বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(৩), ৮(৫)(ক) ও ৮(৭) ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, জব্দকৃত আলামত পরীক্ষা করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]