বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম


স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, এনসিপি’র ড. আতিক মুজাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অধ্যক্ষ মুহাম্মদ নূর বখ্ত, গণঅধিকার পরিষদের আব্দুল্লাহ মিয়া বাবলু এবং সিপিবি’র নূর মোহাম্মদ আনসার, ইএসডিও’র একশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক, লাইভলিহুড এন্ড এ্যাগ্রিকালচার অফিসার সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি রাজনৈতিক দল সমূহের ইশতেহারে জলবায়ু ভিত্তিক উত্থাপিত ১৫ দফা অন্তর্ভূক্তির আহ্বান করেন। এসময় উত্থাপিত ১৫ দফায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি যা কৃষি, খাদ্য, পানীয় জল, এবং জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এবং ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রামে প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মকভাবে।

দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য, কুড়িগ্রামের সকল বাঁধ রক্ষা ও মেরামত, নীরিক্ষার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ, চরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমান সোলার পাওয়ার ইরিগ্রেশন, বজ্রপাতে দুর্ঘটনায় আক্রান্ত না হতে মাঠে কৃষক আশ্রয়ঘর তৈরি ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপন, প্রতিবন্ধিদের বিশেষ ব্যবস্থা গ্রহণ, পরিবেশবান্ধব বৃক্ষ রোপন, আধুনিক কৃষি উৎপাদনে সিডব্যাংক কাম ইনফরমেশন সেন্টার স্থাপন, জৈব সার ব্যবহার বৃদ্ধি করা, শিক্ষার্থী, কৃষকসহ প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ভালো কাজের স্বীকৃতি দেয়া এবং জলবায়ু নিয়ে কাজ করা সংস্থাগুলোকে চিহ্নিত করে শক্তিশালী করার উদ্যোগ নেয়া।

সংলাপ অনুষ্ঠানটি বেসরকারি সংস্থা ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]