বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে জামায়াতের আমিরের ব্যঙ্গ কার্টুন ফেসবুকে প্রচারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল হাকীম সবুজ ।। রাজারহাট

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজার কালিরমেলা বাজারে ১৭ই সেপ্টেম্বর বুধবার সকাল ১০:০০টায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ -৯-২৫ইং তারিখে Milon Krisi নামের একজন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতা তার ফেসবুক আইডিতে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা:শফিকুর রহমানের ব্যঙ্গকার্টুনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অরাজনৈতিক ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচার বহি:ভূত কাজ করেন।

বিজ্ঞাপন

এরই প্রতিবাদে বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চতুরা কালিরমেলা বাজারের উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যানন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কফিল উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন এই ধরনের পোস্ট রাজনৈতিক শিষ্টাচার বহি:ভূত কাজ,একটি রাজনৈতিক দলের প্রধান কে নিয়ে এধরনের পোস্ট দেওয়ায় সাধারণ নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হয়েছেন।যেন কোন মহুর্তে সংঘাত হতে পারে।কাজেই সংঘাত দ্বন্দ্ব এড়াতে অবশ্যই এধরণের উস্কানিমূলক পোস্টের যেন পুনরাবৃত্তি না ঘটে।
অন্যথায় স্থানীয় জামাতের নেতাকর্মীরা তাদের দলের নেতাকে নিয়ে এধরণের কাপুরুষোচিত কাজকে সহ্য করবেন না বলে হুশিয়ারী দেন।
এরকম পোস্ট যেন আর দ্বিতীয়বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা না হয় সেব্যাপারে যুবদল নেতা মিলন কৃষি কে সতর্ক করে দেওয়া দেন বক্তারা।

উক্ত প্রতিবাদ সভা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন মজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত নেতা নুর মুহাম্মদ,শাহ আলম,মশিউর রহমান,শহিদুল ইসলাম,নাহিদ ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]