মোশাররফ হোসেন ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মৌজার চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ২০টি রিং জাল ও একাধিক কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, স্থানীয় পুলিশ সদস্যরা এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। অভিযানে জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাগণ ।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের জলাশয়গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা সচেতন থাকুন, প্রশাসনকে সহায়তা করুন।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। এ সময় সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন নীতিমালা জানিয়ে দেওয়াসহ অবৈধভাবে মাছ ধরলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়।
পোস্ট টি পড়া হয়েছে : 285
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]