মোশাররফ হোসেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম আজ সোমবার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা থাকলেও উপজেলার ২৮টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে চাল বিতরণ বন্ধ রয়েছে।
বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো— চাকিরপশার ইউনিয়নের আমতলী, ছিনাই ইউনিয়নের চাঁদের বাজার ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গেরডাবরী বাজার।
বিজ্ঞাপন
চাল নিতে গিয়ে ফিরে আসেন অনেক অসহায় মানুষ। ভুক্তভোগীরা জানান, চাল বিতরণ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকারের উদ্যোগ থেকে বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেন দরিদ্র জনগণ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ মাসুদা বেগম বলেন, “গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন বরাদ্দের চাল পর্যাপ্ত না থাকায় তিনটি পয়েন্টে চালের জন্য ডিও দেওয়া হয়নি। বিষয়টি আজ আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই বরাদ্দ দেওয়া সম্ভব হবে।”
উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 467
বিজ্ঞাপন

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

নভেম্বর 1, 2026
রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]