বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাসুদ রানা ।। কুড়িগ্রাম


২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার
টগরাইহাট বাজার, দিনোবাজার, বটতলা যাদুরচর বাজার, রাজারহাট স্টেশন রোড, রাজারহাট কলেজ রোড, রাজারহাট বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব বাজার ও এলাকার সাধারণ মানুষ, খেটেখাওয়া, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এ জেলার রাজারহাট উপজেলার অন্যতম প্রধান সমস্যা বন্যা ও তিস্তা নদীর ভাঙন। এসব সমস্যা নিরসনে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফ্লাড সেন্টার সহ তিস্তার ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।”
তিনি আরও বলেন, “পিছিয়ে পরা কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দূর্বল স্বাস্থ্য সেবা, গুণগত মানের শিক্ষার অভাব সহ যাবতীয় সমস্যা দূরীকরণে কাজ করবো ইনশাআল্লাহ!”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সদস্য শফিকুল ইসলাম শফি,
সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা সদস্য সচিব নুর জামাল মিয়া, সদর উপজেলা সদস্য আব্দুস সালাম, তাইজুল ইসলাম, হাবিবুর রহমান হবি, সাইফুল ইসলাম ভান্ডারী, শাহিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]