ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা স্কাউটস কমিশনার ও প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিদায়ী সংবর্ধনা


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা স্কাউটস কমিশনার ও প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিদায়ী সংবর্ধনা

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার ও ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক শাহজাহান আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে স্কাউটস ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি দীপ জন মিত্র, অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা স্কাউটস সহ-সভাপতি ও ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক এটিএম খলিলুর রহমান পলাশ, উপজেলা স্কাউটস কমিশনার বাদরেজাহান ফ্লেমি ও ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক ও সাবেক কমিশনার শাহজাহান আলী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন— “পেশা বা কাজকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা যাবে না। কাজকে নেশা হিসেবে গ্রহণ করতে হবে। সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে তার ফলাফল দীর্ঘস্থায়ী হয়।”

এ সময় বক্তারা বলেন, ভূরুঙ্গামারী কাব স্কাউটস শুধু উপজেলাতেই নয়, বরং কুড়িগ্রাম জেলা জুড়েই সুনাম কুড়িয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, বিদায়ী কমিশনারের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে স্কাউটস আন্দোলন আরও এগিয়ে যাবে।