
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ফ্যাসিস্ট সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন এস এম নাহিন (৫৪)। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে ও মৃত মালেকা বেওয়ার সন্তান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৫নং ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাত আঙ্গারীয়া গ্রামে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এস এম নাহিন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ভূরুঙ্গামারী থানার মামলা নং–১৬, তারিখ ২৫ মে ২০২৫ খ্রি., সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় তাকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারের পর ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তাকে কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :