
মোঃ ইমরান তাহির-কে আহ্বায়ক
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-উলিপুর উপজেলা শাখার আওতাধীন বুড়াবুড়ি ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আল হাসান ও সদস্য সচিব মশিউর রহমান মুনের স্বাক্ষরিত বুড়াবুড়ি ইউনিয়নের কমিটি-টি প্রকাশিত হয়। কমিটি-তে মোঃ ইমরান তাহির-কে আহ্বায়ক। -কে দাহিয়াত হোসেন দোয়েল কে সদস্য সচিব ও মো: মামুন কে মুখ্য সংগঠক করে ৩৬সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়েছে।

দাহিয়াত হোসেন দোয়েল কে সদস্য সচিব
কমিটি বিষয়ে উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আল হাসান এবং সদস্য সচিব মোঃ মশিউর রহমান মুন বলেন আজ বুড়াবুড়ি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে যারা জায়গা পেয়েছে তাঁদের সকলের জন্য শুভকামনা।আমরা যে নতুন ধারার ছাত্র রাজনীতির স্বপ্ন দেখি;আশা করি, বুড়াবুড়ি ইউনিয়ন কমিটি আমাদের সে স্বপ্ন পূরণে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :