বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত কুড়িগ্রামের আশিক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে গত ১২ আগস্ট, ২০২৫ খ্রি. তারিখে যোগদান করেছেন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী আশিকুর রহমান। এদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে Linclon University of NewZeland থেকে পিএইচডির জন্য স্কলারশিপ পেয়েছিলেন তিনি।

আশিকুর রহমান কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে জন্মগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আশিকুর রহমান নিজ এলাকার হলোখানা হাই স্কুল থেকে ২০০৬ এসএসসি এবং খলিলগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসি সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ২০০৯-১০ সেশনে ভর্তি হোন। তিনি ৩.৯৬ পয়েন্ট পেয়ে স্নাতক এবং ৩.৯৩ পয়েন্ট পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। অনার্স ও মাস্টার্সে অসামান্য অবদান রাখায় ২০১৪ সালে পেয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক।

এদিকে আশিকুর রহমান ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে যোগদানের পূর্বে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি বিএডিসি’তে যোগদান করে দক্ষতা ও সুনামের সাথে চাকুরি করেছেন। এর আগে তিনি ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস পরীক্ষায় জেনারেল ক্যাডারে টানা ৩বার ভাইভা দিয়েছিলেন কিন্তু প্রতিবারই নন-ক্যাডার তালিকাভুক্ত হন। তুলা উন্নয়ন বোর্ড-এর বৈজ্ঞানিক কর্মকর্তা (৯ম গ্রেড) এবং বাখরাবাদ গ্যাস ফিল্ড (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (এডমিন) পদে চাকুরি হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার নেশায় যোগদান করেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান বলেন, আমি ২০০৯-১০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের আওতাভুক্ত ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে অনার্স শেষ করি যা একাধারে কৃষি অনুষদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে ঐ সময়ে সর্বোচ্চ ফলাফল ছিলো। ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক প্রাপ্ত হই। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। দক্ষ গ্রাজুয়েট তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]