নিঃসঙ্গ বৃদ্ধের ঘরে রমজানের উপহার পৌঁছে দিল আলহেরা ফাউন্ডেশন


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন /
নিঃসঙ্গ বৃদ্ধের ঘরে রমজানের উপহার পৌঁছে দিল আলহেরা ফাউন্ডেশন

ডেস্ক ‍নিউজ

জীবনসঙ্গিনীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া এক অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন আলহেরা ফাউন্ডেশন। সম্প্রতি বৃদ্ধের স্ত্রী ইন্তেকাল করলে তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। এমন কঠিন সময়ে তার বাড়িতে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ চাচা তার বয়োবৃদ্ধ স্ত্রীকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। আর্থিক কষ্টের মধ্যেই চলছিল তাদের জীবনযাপন। এর আগেও আলহেরা ফাউন্ডেশন বিভিন্ন সময়ে পরিবারটিকে সহযোগিতা করে আসছিল। তবে স্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি আরও করুণ হয়ে পড়ায় সংগঠনটি পুনরায় মানবিক সহায়তার উদ্যোগ নেয়।

রমজান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আলহেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়েদূর রহমান শাওন। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃদ্ধের খোঁজখবর নেন এবং তার প্রতি সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে এমন সহায়তা অসহায় এই বৃদ্ধের জন্য বড় স্বস্তির বিষয়। আলহেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই বৃদ্ধের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে।