ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন /
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) কুড়িগ্রাম শহরে গাড়িয়ালপাড়া ছাত্রশিবিরের জেলা অফিসে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান (জেলা সেক্রেটারি) ,শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা বলতে বোঝায়—আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল ﷺ এর সুন্নাহ, এবং ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন ও তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয়, বরং মানব জীবনের সব দিক—নৈতিকতা, আচার-আচরণ, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি—সব কিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।

তিনি আরো বলেন,ডাকসুর মত ছাত্রশিবিরকে বাংলার সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। এ সময় ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীলদের উপস্থিততে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।